Main Menu

সিলেটে সুস্থ হলেন আরও ২ জন করোনা রোগি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

বুধবার (১৩ মে) দুপুরে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, বুধবার দুইজন করোনা আক্রান্ত পুরুষ সুস্থ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে ১২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন।

এরআগে গত বুধবার (৬ মে) হাসপাতাল থেকে সিলেটে প্রথম দফায় পাঁচজন করোনাজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর ৯ মে চারজন এবং সোমবার (১১ মে) আরও তিনজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed