করোনায় দেশে আরেক চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি হলেন অধ্যাপক ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন। রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন তিনি। এ নিয়ে এই ভাইরাসে তিন জন চিকিৎসক মারা গেলেন।
মঙ্গলবার (১২ মে) রাত ১১টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. মহসিন।
ইবনে সিনা হাসপাতালের সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার আসরারুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডা. মহসিন ১০ দিন আগে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। তিনি শুরুতে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৪ দিন আগে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সাপোর্টের জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের আরও দুই জন সদস্য করোনা আক্রান্ত বলে জানান ইবনে সিনার ওই কর্মকর্তা।
এর আগে করোনাভাইরাসে ১৫ এপ্রিল সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যু হয়। এরপর ৩ মে দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামানের মৃত্যু হয় একই ভাইরাসে। মঙ্গলবার রাতে না ফেরার দেশে পাড়ি জমালেন আরও একজন বিশেষজ্ঞ চিকিৎসক।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed