Main Menu

করোনা জয় করে বাড়ি ফিরলেন হবিগঞ্জের ১১জন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে করোনা জয় করলেন দুই নার্সসহ আরও ১১ ব্যক্তি। মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে ৯ জনকে এবং অন্য হাসপাতালে থাকা দুই নার্সকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জান ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, হবিগঞ্জে জেলা প্রশাসক, চিকিৎসকসহ ১০২ জন করোনায় আক্রান্ত হন। ১১ জনের রিপোর্ট পুনরায় নেগেটিভ আসলে মঙ্গলবার দুপুরে তাদেরকে আনুষ্ঠানিক হাসপাতাল থেকে বিদায় দেওয়া হয়েছে। এ নিয়ে ২২ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এদের মাঝে নারায়ণগঞ্জের এক যুবক রয়েছেন।

বিদায় দেওয়া করোনা জয়ী প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা নগদ ৫ হাজার টাকা ও বিভিন্ন ধরনের ফলভর্তি একটি করে ঝুড়ি তুলে দেন। বাড়িতে গিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা, এনডিসি প্রতীক মন্ডল সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. আশরাফ উদ্দিন ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম আরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed