সিলেটে প্রাণীসম্পদ কর্মকর্তাকে মারধর, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর টিলাগড়ে খাওয়ার জন্য ছাগল না দেওয়ায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রনজিৎ সরকারসহ ১০ জনকে নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (১১ মে) রাতে সিলেট বিভাগীয় প্রাণীসম্পদ কর্মকর্তা ড. আমিনুল ইসলাম বাদী হয়ে শাহপরান থানায় এ মামলা (নং- ৪/২০২০) দায়ের করেন। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে কনক পাল অরূপ নামে একজনকে গ্রেপ্তার করেছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন কনক পাল অরূপ, রাহুল চৌধুরী, মিঠু তালুকদার, আকাশ, রুবেল, শামীম আলী, অপু তালুকদার, সাহেদ ও সৌরভ।
মামলার এজাহারে বলা হয়, সোমবার দুপুরে নগরের টিলাগড়ে সিলেট বিভাগীয় ছাগল গবেষণা খামারে কয়েকজন যুবককে পাঠান সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ সরকার। যুবকরা খামারে প্রজননের জন্য রাখা একটি পাঠা (ছাগল) ফ্রি দেওয়ার জন্য বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আমিনুল ইসলামের কাছে আবদার জানায়। ড. আমিনুল পাঠা দিতে অস্বীকৃতি জানালে তারা গালিগালাজ করে চলে যায়। কিছুক্ষণ পর দলবল নিয়ে রনজিৎ সরকার সেখানে গিয়ে কর্মকর্তাদের ওপর চড়াও হন। এ সময় তিনি অকথ্য ভাষায় গালি গালাজ করে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কাজী আশরাফের উপর হামলা চালান। অফিসের অন্যান্য কর্মকর্তাদেরও লাঞ্ছিত করেন তারা।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ৪/২০২০। এতে ১০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে কনক পাল অরূপ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed