সিলেটে আক্রান্ত বেড়ে ৩০০, মৃত্যু ৬, সুস্থ ৩৫
বৈশাখী নিউজ ডেস্ক: গত ৫ এপ্রিল সিলেট বিভাগে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ৩৭ দিনের মাথায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০১ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তদের মধ্যে সিলেটে ৮৮ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ১০২ জন এবং মৌলভীবাজারে ৪৮ জন আক্রান্ত রোগী রয়েছেন। একই সময় পর্যন্ত বিভাগে ৩৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১১, সুনামগঞ্জে ১৩ ও হবিগঞ্জে ১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আক্রান্তদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১২০ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১ জন এবং হবিগঞ্জে ৫৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১০,৫৯১ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৯,০৭০ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৫২১ জন। এর মধ্যে সিলেটে ৩০৬, সুনামগঞ্জে ৬২৯, হবিগঞ্জে ২২১ ও মৌলভীবাজারে ৩৬৫ জন।
অপরদিকে, এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন ২৩২ জন। এর মধ্যে সিলেটে ৭৬, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১২৯ ও মৌলভীবাজারে ১২ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিসাধিন।
Related News
সিলেট সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ লাখ ৭০ হাজার ৪১০Read More
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More



Comments are Closed