সার্জারি চিকিৎসক মীর মাহবুবুল আলম আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশিষ্ট চিকিৎসক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম আর নেই। হাসপাতালের বেডে ছয়দিন মৃত্যুর সাথে লড়ে আজ মঙ্গলবার ভোররাত ৩টা ২৫ মিনিটে না শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ প্রথিতযশা চিকিৎসক। (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এ্যানেসথেশিয়া বিভাগের প্রধান ডা. মাইনুল ইসলাম ডালিম সংবাদ মাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারীরিক নানা অসুস্থতা নিয়ে গত ৬ মে বুধবার ওসমানী হাসপাতালে ভর্তি হন ডা. মীর মাহবুবুল আলম। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।
পারিবারিক সূত্র জানায়, ডা. মীর মাহবুবুল আলম দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছেন। কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর সেখান থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অধ্যাপক ডা: মীর মাহবুবুল আলম ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ছাড়াও প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথেও সম্পৃক্ত ছিলেন।
এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, করোনার কিছু উপসর্গ থাকলেও ডা. মীর মাহবুবুল আলম করোনা আক্রান্ত ছিলেন না। চারবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে, প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed