সিলেটে আরো ৩ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার আরও তিনজনের করোনা রোগি শনাক্ত হয়েছে।
সোমবার (১১ মে) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে জানান এদিন ল্যাবে ১৮১ টি নমুনা পরীক্ষা হয়।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে ১ জন হবিগঞ্জের, ১ জন সুনামগঞ্জের ও ১ জন সিলেট সদরের যিনি ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। তবে মৃত্যুর আগে তার নমুনা সংগ্রহ করা হয়েছিলো বলেও জানান তিনি।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে রোগীর সংখ্যা ছিল ২৮০ জন। সোমবার সন্ধ্যায় ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষায় হবিগঞ্জের আরো ৬ জনের শরীরে ধরা পড়ে করোনা। সিলেট ওসমানী মেডিকেল কলেজে নতুন করে শনাক্ত হওয়া ৩ জন মিলে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯ জনে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed