Main Menu

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে সাংবাদিক আসলামের মৃত্যু

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার অপরাধ বিষয়ক সাংবাদিক আসলাম রহমান (৫০)।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৭ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক আসলাম কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। বুধবার রাজধানীর মুগদা হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে তা নেগেটিভ আসে।

Manual5 Ad Code

ভোরের কাগজ পত্রিকার অপরাধ বিষয়ক সাংবাদিক ও আসলামের সহকর্মী জিদনী রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগের টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছিল।’

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ‘তবে আবারও তার নমুনা সংগ্রহ করে টেস্ট করার ব্যবস্থা করা হচ্ছে।’

Manual7 Ad Code

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে স্থাপিত করোনা ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই সাংবাদিক আসলামের মৃত্যু হয়। ইসিজি করে তাকে মৃত পাওয়া গেছে।’

দৈনিক ভোরের কাগজের অপরাধ বিষয়ক সাংবাদিক আসলাম রহমান ক্র্যাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code