দেশে করোনায় আক্রান্ত ১২৮৫ পুলিশ সদস্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৫ পুলিশ কর্মকর্তা নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সব মিলে পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ জন। করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৬ পুলিশ সদস্য।
বৃহস্পতিবার (৭ মে) পর্যন্ত ঢাকাসহ সারা দেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, পুলিশে মোট আক্রান্ত হয়েছেন ১২৮৫ জন। গতকাল বুধবার এ সংখ্যা ছিল ১১৯০। মোট আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) ৬৬৬ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৬৮৯ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৯৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৭০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪২৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৯ জন। এসময়ে সুস্থ হয়েছেন ১৩০ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৯১০ জন।
Related News
প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ২৫% ছাড়ের ঘোষণা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপরRead More
ঈদযাত্রার শুরুতে সড়কে ঝড়ল ১২ প্রাণ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য ঢাকা ছাড়তে শুরু করেছেনRead More



Comments are Closed