Main Menu

কুমিল্লায় বন্ধ থাকবে শপিংমল, শোরুম

বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকি এড়াতে আগামী ঈদুল ফিতর পর্যন্ত কুমিল্লায় সকল শপিংমল, শোরুম, ব্যান্ডসপ, মার্কেট ও বিপনী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান খোলা থাকবে।

বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

তিনি বলেন, কুমিল্লা মহানগরীতে সম্প্রতি কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়ছে, ফলে আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছি। তাই আগামী ঈদুল ফিতর পর্যন্ত সকল শপিংমল, শোরুম, ব্যান্ডসপ, মার্কেট ও বিপনী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

করোনাভাইরাস বিস্তাররোধে ক্রেতা ও ব্যবসায়ীদের তিনি আরও কয়েকটা দিন ধৈর্য্য ধরার আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed