দেশে আরো ৭০৬ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭০৬ জনের বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৩০ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন এক হাজার ৯১০ জন।
বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
অনলাইন ব্রিফিংয়ে নতুন করে মৃত্যুর তথ্য জানানো হয়নি, তবে পড়ে জানানো হবে বলে জানিয়েছেন ডা, নাসিমা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ৫ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭০৬ জনসহ দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪২৫ জনে দাঁড়াল।
এছাড়া, বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০৩ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন।
বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, গতকাল বুধবার পর্যন্ত দেশে করোনাভাইরাসেন মৃতের সংখ্যা ছিল ১৮৬ জন।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed