বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে ২,৬৫,০৮৪
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৬৫ হাজার ৮৪ জনে দাঁড়িয়েছে।
নতুন আক্রান্তের সংখ্যা বাড়লেও বিশ্বব্যাপী আক্রান্তদের মধ্যে বর্তমানে স্থির অবস্থায় রয়েছেন ৯৮ শতাংশ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে কোভিড-১৯ সংক্রমিত ২২ লাখ ৫৪ হাজার ৮৭২ জনের মধ্যে ২২ লাখ ৬ হাজার ৬৬৭ জন স্থির অবস্থায় রয়েছেন।
এছাড়া, ৪৮ হাজার ২০৯ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ২২ হাজার ৯৫১ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৩ লাখ ৯ হাজার ২৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed