করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন সাংবাদিক অপু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের সহকর্মী ও পত্রিকাটির সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু মারা গেছেন।
এক সপ্তাহ ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। তবে তিনি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়নি। সপ্তাহখানেক আগে একই পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা গিয়েছিলেন।
বুধবার (৬ মে) ভোরে বনশ্রীতে নিজ বাসায় মারা যান অপু। তার ভাই শওকত উল হাকিম জানান, রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
শওকত উল হাকিম বলেন, ভোরে ঘুমের মধ্যেই মারা যায় অপু। তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ ছিল কি না, তা মৃত্যুর আগে জানা যায়নি।
এর আগে, ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান। রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তার স্ত্রী ও ছেলের শরীরে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া যায়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed