Main Menu

দেওকলস ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন খায়রুল আমিন আজাদ মেম্বার। তিনি দীর্ঘদিন ধরে পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

গত ৩ মে দেওকলস ইউনিয়ন পরিষদের তাহিদ মিয়া মৃত্যুবরণ করায় খায়রুল আমিন আজাদ মেম্বার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। ইতিপূর্বে আরো একাধিকবার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি।

এব্যাপারে দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার বলেন, সর্বমহলের সার্বিক সহযোগীতায় সততা ও নিষ্টার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব। করোনার এই সংকটময় মুহুর্তসহ সব সময়ই ইউনিয়নবাসীর প্রাপ্য অধিকার সঠিকভাবেই তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। ভালো কাজে সর্বসাধারণের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করছি।

Share





Related News

Comments are Closed