Main Menu

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী করোনাক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অফিস সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অফিস সহকারীকে তার বাড়িতে পাঠিয়ে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীদের নমুনা ঢাকায় পাঠানোর পর মঙ্গলবার (৫ মে) আসা ফলাফলে জানা গেছে, একজন অফিস সহকারী করোনায় আক্রান্ত। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঙ্গলবার বেলা ২টায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাসাধিককাল থেকে এ কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ও অফিস কর্মচারীরা ঝুঁকি নিয়ে দিন-রাত কাজ করছেন। তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে একজন অফিস সহকারীর করোনা পজেটিভ পাওয়া গেছে। ফলাফল পাওয়ার পর তাকে তার বাড়ি মাধবপুরে পাঠিয়ে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। আর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed