সুনামগঞ্জে আরো ২২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে এক চিকিৎসকসহ একদিনে রেকর্ড সংখ্যক ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বিভিন্ন সময়ের পাঠানো নমুনার ফলাফল মঙ্গলবার দেওয়া হলে তার মধ্যে ২২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
তার মধ্যে, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার চারজন, তাহিরপুর উপজেলার ছয়জন, শাল্লা উপজেলার ৫ জন, দিরাই উপজেলার ৩ জন, ছাতক উপজেলার ৩ জন ও বিশ্বম্ভপুর উপজেলার ১ জন শনাক্ত হয়েছেন। যার মধ্যে একজন চিকিৎসক ও ২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানায় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, বিভিন্ন সময়ে পাঠানো নমুনার ফলাফল ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে আজ ২২ জনের করোনা শনাক্ত হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা তাদের আইসোলেশনে নিয়া আসার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছি।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed