গাজীপুরে কারখানা শ্রমিকদের সড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চন্দ্রা এলাকায় শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বেতন পরিশোধ ও ছাটাই বন্ধের কর্তৃপক্ষের আশ্বাসে দুই ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে তারা।
এছাড়া একই দাবিতে চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকার ছাত্তার টেক্সটাইল লিমিটেড এবং মৌচাক এলাকার লীরা ফ্যাশন লিমিটেড নামে আরো দুটি কারখানায় বকেয়া বেতনের দাবীতে শ্রমিকরা বিক্ষোভ করে।
পুলিশ জানায়, গাজীপুরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সানচেরী বডি ফ্যাশন ম্যানুফ্যাকচারী লিমিটেড কারখানার ৫ শতাধিক শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবীতে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে শিল্প পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে কারখানার সামনে অবস্থান নেয়। কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সমস্বয় করে ৭ মে বকেয়া বেতন দেয়ার প্রতিশুতি এবং চাকুরিচ্যুত না করার আশ্বাস দিলে দুপুরে অবরোধ তুলে নিয়ে শ্রমিকরা বাসায় চলে যায়।
শ্রমিকদের অভিযোগ, ফোন করে ডেকে এনে কর্তৃপক্ষ বলছে তাদের ছাটাই করা হয়েছে। বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী সকল পাওনা পরিশোধের দাবী তাদের।
শিল্প-পুলিশ গাজীপুর-২ এর সহকারী পরিচালক জানিয়েছে, এই মুহুর্তে কোন শ্রমিক ছাটাই চলবে না, এটা সরকারী সিদ্ধান্ত। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানালে বিষয়টি মেনে নিয়ে ১৬ মে পর্যন্ত বন্ধ কারখানা ছুটি ঘোষনা করেছে। ছাটাই বন্ধ এবং আগামী ৭ মে বকেয়া বেতন পরিশোধের কথা বললে শ্রমিকরা বাসায় ফিরে গেছে বলেও জানান ওই কর্মকর্তা ।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed