হবিগঞ্জে ৫ পুলিশসহ আরও ১২ জন করোনাক্রান্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে পাঁচ পুলিশ সদস্যসহ আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৮ জনই চুনারুঘাট উপজেলার।
মঙ্গলবার (৫ মে) হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হবিগঞ্জ থেকে সিলেট পাঠানো যে নমুনাগুলো পরে ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হয়েছে তার ফলাফল আজ জানা গেছে। নমুনা পরীক্ষা করে দেখা গেছে হবিগঞ্জ জেলার ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৫ পুলিশ ও এক স্বাস্থ্যকর্মীসহ চুনারুঘাটের ৮ জন, একজন স্বাস্থ্যকর্মীসহ নবীগঞ্জের দুজন, বাহুবলের একজন ও লাখাইয়ের একজন রয়েছে। এ নিয়ে জেলায় মোট সনাক্ত হয়োেছে ৮৭ জনের। এরমধ্যে মারা গেছে ১ জন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed