দেশে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৭৮৬
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে আরও একজনের মৃত্যুর মধ্য দিয়ে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩ জনে।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৭৮৬ জন করোনা রোগি শনাক্ত হয়েছেন। এনিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৯২৯ জন।
যিনি মারা গেছেন তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তিনি একজন পুরুষ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৯৩ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪০২ জন।
প্রসঙ্গত, গতবছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed