সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট, শিক্ষক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে মোহাম্মদ সোলায়মান ইসলাম (৪০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া সোলায়মান ইসলাম মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী তেরশ্রী কালী নারায়ণ (কে এন) ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ওসি আশরাফুল আলম সোমবার জানান, গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামে। ২ মে শনিবার রাতে তিনি তার ফেসবুকে দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস দেন। ৩ মে রোববার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।
ওই শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল নিরপত্তা আইনে মামলা হয়েছে এবং ৪ মে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি আশরাফুল আলম।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed