ডোমারে ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় এবার প্রথম এক ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (২ মে) রাতে উপজেলা স্বাস্থ ও প: প: কর্মকর্তা ডা. মো. ইব্রাহীম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তার বাড়ি উপজেলার বামুনিয়া ইউনিয়নের পাটায়ারী পাড়া এলাকায়। তিনি পার্শ্ববর্তী ডিমলা উপজেলার একটি ব্যাংকের কর্মকর্তা। রবিবার বিকাল ৩ টার দিকে ওই ব্যাংক কর্মকর্তা ও তার এক বন্ধুর বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা স্বাস্থ ও প: প: কর্মকর্তা ডা. মো. ইব্রাহীম, থানার অফিসার্স ইনচার্জ মো: মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনব বলেন, ওই ব্যাংক কর্মকর্তা ও তার এক বন্ধুর বাড়ি লকডাউন এবং তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। আর ব্যাংক কর্মকর্তার সংস্পর্শে যারা এসেছে, তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed