ড্রোন ব্যবহারে সফল লকডাউন
আন্তর্জাতিক ডেস্ক: এ যেন আকাশে ওড়া ঠিক বোমারু বিমানের মতো। উড়তে দেখলেই ছুটছে রাস্তায় থাকা মানুষজন। হুড়মুড় করে ঢুকে পড়ছে বাড়িতে। লকডাউন মেনে মানুষকে ঘরবন্দি করতে পুলিশের এই ড্রোনই এখন মোক্ষম অস্ত্র। এ ধরনের ঘটনা দেখা যাচ্ছে ভারতের পশ্চিশবঙ্গে।
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়াকে রেড স্টার জোন ঘোষণা করেছে প্রশাসন। হাওড়া সিটি পুলিশও শহরকে কোভিড শূন্য করার শপথ নিয়ে মাঠে নেমে পড়েছে। কড়াভাবে লকডাউন বহাল রয়েছে। নিয়ম না মেনে রাস্তায় বের হলেই গ্রেপ্তার করছে পুলিশ।
পুলিশের চোখ এড়িয়ে পাড়ার রকের সামনে ভিড় করে চলছিল আড্ডা। কেউ বুঝতে পারেনি মাথার উপর চক্কর কেটে ঘুরতে থাকা ড্রোন সেই ছবি তুলে নিয়েছে। তারপরই লকডাউন ভেঙে রাস্তায় থাকা সেই ব্যক্তিদের গ্রেফতার করে পুলিশ। হাওড়ার রেড জোনে মানুষকে লকডাউনের নিয়ম মানাতে রাস্তায় ড্রোন নামিয়ে চলছে কড়া নজরদারি।
এই চোর–পুলিশ খেলা যাতে বন্ধ হয় তাই ড্রোন দিয়ে লকডাউন ভঙ্গকারীদের ধরে ফেলছে পুলিশ। যারা বাড়ির বাইরে অযথা বেরোচ্ছিলেন তারা ড্রোন আতঙ্কে ঘর থেকে বেরোচ্ছেন না। এখন পর্যন্ত ড্রোন নজরদারিতে হাওড়া শহরে গ্রেপ্তারির সংখ্যা প্রায় একশো।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed