গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে শিশু হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনার জের ধরে মহিউদ্দিন নামে ৭ বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কবির নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ মে) ভোরে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশু মহিউদ্দিন উপজেলার নোয়াগাঁও গ্রামের লিয়াকত মিয়ার ছেলে। আটক কবির হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চৌধুরী জানান, ওই শিশুটি ৩ দিন ধরে নিখোঁজ ছিল। এক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ জানান, কিছুদিন আগে গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে কবিরের সঙ্গে ওই শিশুর পরিবারের সদস্যদের বিরোধ হয়। তাই রাগের মাথায় শিশুটিকে হত্যা করে বলে পুলিশকে জানিয়েছেন কবির। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed