Main Menu

শ্রীমঙ্গলে নরসিংদী ফেরত কিশোর করোনাক্রান্ত


বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত কিশোরের বয়স ১২ বছর। তার বাড়ি উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বেলতলা গ্রামে।

জানা যায়, ওই কিশোর তার দুই বোনের সঙ্গে নরসিংদী থেকে গত ২৫ এপ্রিল শ্রীমঙ্গলে আসে। ২৭ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর আজ জানা গেল সে করোনায় আক্রান্ত।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দিয়ে তাকে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হবে। বাড়ি লকডাউন করা হবে।

এর আগে গত শুক্রবার (১ মে) এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার একজন গার্ড (৪০), ২৭ এপ্রিল উপজেলার ফুলছড়া চা বাগানে একজন কলেজছাত্রী (২১) এবং ২৬ এপ্রিল এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার একজন কর্মকর্তা (২৬) করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

Share





Related News

Comments are Closed