৮টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে ৮টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে। ইতিমধ্যে ৭টি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নথি প্রকাশ করেছে। খবর সিএনএন।
তবে চারদিন আগেও ক্লিনিক্যাল ট্রায়ালের এই সংখ্যা ছিল ৭টি। নতুন করে যুক্ত হয়েছে চীনে গবেষণাধীন একটি সম্ভ্যাব্য ভ্যাকসিন। নতুন নথিভুক্ত হওয়া চীনের ভ্যাকসিনটি এখনো মানবদেহে প্রয়োগ করা হয়েছে কিনা তা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি সংস্থাটি।
প্রকাশিত নথিতে ডব্লিউএইচও বলছে, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রতিষেধক হিসেবে বিশ্বজুড়ে ১০২টি সম্ভাব্য ভ্যাকসিন গবেষণাধীন। খুব দ্রুত এগুলো তৈরির কাজ চলছে।
ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন পাওয়া ভ্যাকসিনগুলোর মধ্যে চারটি চীনের। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে একটি করে ভ্যাকসিন তৈরির কাজ চলছে। অপরটি যৌথভাবে তৈরির কাজ করছে জার্মানি ও যুক্তরাষ্ট্রের দুটি বায়োটেক কোম্পানি।
গত ১৬ মার্চ প্রথমবারের মতো করোনা ভাইরাসের সম্ভ্যাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করে দ্য আমেরিকান ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট বা এনআইএস। সেই ভ্যাকসিন এখনো পরীক্ষা-নিরিক্ষার সব ধাপ অতিক্রম করেনি। সেটি নিয়ে এখনও কাজ চলছে।
এরপর একে একে আরও ছয়টি গবেষণা প্রতিষ্ঠান ও বায়োটেক কোম্পানি তাদের তৈরি কোভিড-১৯ এর সম্ভ্যাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করেছে। দীর্ঘ পরীক্ষা-নিরিক্ষা শেষে কার্যকরীতার প্রমাণ পাওয়া গেলে তা বাজারে আসবে।
কোভিড-১৯ কোনো ওষুধ বা প্রতিষেধক তৈরি হয়নি। গবেষক ও বিশেষজ্ঞরা বিদ্যমান ওষুধ প্রয়োগ করে করোনা রোগীদের সুস্থ করা যায় কিনা তা নিয়ে গবেষণা করছেন। তবে সেসবের কোনোটি এখনো নিরাপদে ব্যবহারযোগ্য বা কার্যকরী হিসেবে প্রমাণিত হয়নি।
এদিকে, পরীক্ষামূলক ওষুধ ‘রেমডেসিভির’ নিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আশার কথা শুনিয়েছেন মার্কিন গবেষকরা। তারা বলছেন, ওষুধটি নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, ৩০ শতাংশ দ্রুত সেরে উঠছেন কোভিড-১৯ রোগীরা।
অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানস্যাটে বুধবার (২৯ এপ্রিল) এ সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তাতে দাবি করা হয়েছে, গবেষণা করে তারা দেখতে পেয়েছেন করোনায় এই ওষুধের কোনো সুফল নেই।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed