Main Menu

সিলেট ছাড়লেন আরো ১৪৪ ব্রিটিশ নাগরিক

বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান করোনা পরিস্থিতিতে সিলেটে আটকে পড়া আরো ১৪৪ জন ব্রিটিশ নাগরিক বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট ছেড়েছেন।

শুক্রবার সকাল ১১টায় সিলেট ওসমানী আর্ন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বিশেষ ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদএ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাজ্যের ১৪৪ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজই তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।

আজকের পর যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে আরো কয়েকটি ফ্লাইট সিলেট-ঢাকা-লন্ডন ছেড়ে যাবে লে জানান তিনি।

Share





Related News

Comments are Closed