হবিগঞ্জে আরো ২ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্কঃ হবিগঞ্জে নতুন আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে হবিগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ জন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাঁদের করোনা পজিটিভ আসে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার মোট ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুইজনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। এই দুইজনই হবিগঞ্জ জেলার বাসিন্দা।
এদিকে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানিয়েছেন নতুন শনাক্ত হওয়া দুইজনের একজন চিকিৎসক ও অপরজন এনজিওর স্বাস্থ্যকর্মী।
এনিয়ে, সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১০ জনে। এদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জ জেলায় ২৭ জন, হবিগঞ্জ ৫৪ জন ও মৌলভীবাজার ১১ জন।
এদিকে সিলেট বিভাগে করোনায় মোট মৃত রোগীর সংখ্যা ৩ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১ জন, হবিগঞ্জ ১ জন ও মৌলভীবাজার ১ জন। এছাড়া এ রোগ থেকে সুনামগঞ্জে ২জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed