রাশিয়ার প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত!
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই খবর দিয়েছে বিবিসি, সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
কোভিড-১৯ সঙ্কটের মধ্যে এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন নিজই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে বলে তিনি ঘরেই আইসোলেশনে রয়েছেন।
মিশুস্তিনের অসুস্থতার কারণে উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে।
৫৪ বছর বয়সী মিশুস্তিনকে গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, যার হাতে দেশের একচ্ছত্র ক্ষমতা।
মিশুস্তিন তার প্রেসিডেন্টকে বলেছেন, এই সঙ্কটকালে অসুস্থতার মধ্যেও তিনি যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন।
Related News
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছেRead More
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More



Comments are Closed