Main Menu

জুড়ীতে সাংবাদিকদের সুরক্ষা সরঞ্জাম দিলেন এসপি

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ীতে কর্মরত সাংবাদিকদের করোনা ভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ সুরক্ষা সরঞ্জাম (ফেইস শিল্ড) প্রদান করেছেন জেলা পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম)।

বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিকের উপস্থিতিতে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে সাংবাদিকদের হাতে এ নিরাপত্তা সরঞ্জাম তুলে দেন থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

এসময় উপস্থিত ছিলেন ওসি(তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক কল্যাণ প্রসূণ চম্পু, এম রাজু আহমদ, বেলাল হোসাইন, আলামিন আহমদ প্রমুখ।

জুড়ী থানার অফসিার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, দেশের এই ক্রান্তিকালে প্রশাসন, চিকিৎসক, পুলিশ এর পাশাপাশি সাংবাদিকরাও ঝুঁকি নিয়ে কাজ করছেন। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের সুরক্ষার ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। সাংবাদিকদের সুরক্ষার কথা চিন্তা করে স্যারের এই উপহার।

Share





Related News

Comments are Closed