সাংবাদিক খোন্দকার মুহিতুল ইসলাম আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক খোন্দকার মুহিতুল ইসলাম আর নেই।
তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার দুপুরে মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক খোন্দকার মুহিতুল ডেইলি অবজারভারসহ বিভিন্ন জাতীয় দৈনিক ছাড়াও জাতীয় বার্তা সংস্থা বাসসের নিউজ কনসালটেন্ট ছিলেন। এছাড়া তিনি দৈনিক জনতার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৫৩ সালের ১ জানুয়ারি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে খোন্দকার মুহিতুলের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed