বানিয়াচংয় থানার ওসি ক্লোজড
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে করোনাভাইরাস মোকাবিলায় যথাযথ দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করায় বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্তকে ক্লোজড করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
আজ মঙ্গলবার হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন অবাধে বানিয়াচংয়ে ঢুকছিল। ফলে দিন দিন ঝুঁকির মুখে পড়ছিল বানিয়াচং উপজেলার বাসিন্দারা। অন্য এলাকা থেকে আগতদের হোম কোয়ারেন্টাইনে রাখার দায়িত্ব ছিল পুলিশের। কিন্তু বানিয়াচং থানার ওসি রঞ্জন সামন্ত তার দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন। তাই তাকে ক্লোজড করে হবিগঞ্জ পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে।
বর্তমানে বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed