Main Menu

সিলেটে আরও ৪ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৫ জনে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

এদিন মোট ৮০ জনের নমুনা পরীক্ষা করা হলে ৪ জনের করোনা পজিটিভ আসে ও বাকি ৭৬ জনের রিপোর্ট নেগেটিভ আসে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন শনাক্ত হওয়া ৪ জনের সকলেই হবিগঞ্জ জেলার। এর মধ্যে জেলার লাখাই উপজেলায় ৩ জন ও হবিগঞ্জ সদরে ১ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৫ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় ১৪ জন, হবিগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ১৩ জন ও সুনামগঞ্জে ২৬ জন।

এদিকে আক্রান্তদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মফচ্ছিল আলী, একই জেলার রাজনগর উপজেলার এক প্রবীণ ব্যক্তি এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের পাঁচ বছরের এক শিশু সন্তানসহ চার জনের মৃত্যু হয়েছে এছাড়া সিলেট বিভাগের সুনামগঞ্জে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

Share





Related News

Comments are Closed