‘ত্রুটিপূর্ণ’ চীনের কিট, অর্ডার বাতিল করল ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ব্যবহারের সময় ‘ত্রুটিপূর্ণ’ হিসেবে আবিষ্কৃত হওয়ার পর, চীনে উৎপাদিত নভেল করোনাভাইরাস পরীক্ষার পাঁচ লাখ র্যাপিড টেস্টিং কিটের অর্ডার বাতিল করেছে ভারত। এছাড়া বিভিন্ন রাজ্যে চীনের ওই কিট দিয়ে নভেল করোনাভাইরাস টেস্ট স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এ খবর জানিয়েছে বিবিসি।
চীন থেকে আমদানি করা ওই র্যাপিড টেস্টিং কিট দিয়ে ৩০ মিনিটের মধ্যে রক্তের অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে আক্রান্তের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি আছে কি না– তা জানা যাবে বলে উৎপাদক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছিল।
কিন্তু মাঠ পর্যায়ে ব্যবহারের পর দেখা যাচ্ছে ওই কিটগুলো সঠিক ফলাফল দিতে পারছে না। এমন অভিযোগ করেছেন করোনাভাইরাস পরীক্ষার সঙ্গে জড়িত ভারতের কয়েকজন বিজ্ঞানী।
এদিকে চীনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে হয়েছে। দিল্লির চায়না মিশনের মুখপাত্র জি রং মঙ্গলবার (২৮ এপ্রিল) এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, চীনের পক্ষ থেকে ভারতে পাঠানো সকল মেডিকেল ইকুইপমেন্ট পরীক্ষা করে পাঠানো হয়েছে। ব্যবহার করার আগেই ভারতের এ ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিল (আইএমসিআর) জানিয়েছে চীনের দুইটি কোম্পানির কাছ থেকে আমদানি করা ওই কিটগুলোর কার্যকারিতা ৫ শতাংশেরও নিচে। এছাড়াও আইএমসিআরের মান নিয়ন্ত্রণ পরীক্ষাও উতরাতে পারেনি ওই টেস্টিং কিটগুলো।
এছাড়াও আগেই নভেল করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ প্রমাণ হয়েছে এরকম অনেক রোগীর নমুনা চীনের ওই কিটগুলোর মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে তাদের ফলাফল নেগেটিভ এসেছে। তারপরই চীনের কাছে পাঁচ লাখ র্যাপিড টেস্টিং কিটের অর্ডার বাতিল করেছে ভারত। তবে সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, দাম নিয়ে বনিবনা না হওয়ায় এই অর্ডার বাতিল করেছে ভারত।
প্রসঙ্গত, এর আগেও চীনের পক্ষ থেকে স্পেনে পাঠানো র্যাপিড টেস্টিং কিট ‘ত্রুটিপূর্ণ’ হিসেবে আবিষ্কৃত হওয়ার পর ওই কিটগুলো পরিবর্তন করে দিয়েছিল চীন।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed