‘ত্রাণ নিয়ে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না’
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ত্রাণের নামে কোন প্রকার চাঁদাবাজী করতে দেওয়া হবে না উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের অজুহাতে দিনাজপুরের মানুষের কাছে চাঁদা চাওয়ার বিষয়টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে খাদ্য সংকট হবে না সাফ জানিয়ে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত আছে।
হুইপ ইকবালুর রহিম বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা এমনিতেই কষ্টে আছে। তাদের কাছে মোবাইল করে কিছু চাওয়াটা আমরা যারা রাজনীতি করি আমাদের বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। এতে করে শেখ হাসিনা সরকারের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এগুলো থেকে বিরত থাকলে আমাদের রাজনীতির জন্য ভালো হয়, শেখ হাসিনার রাজনীতির জন্য ভালো হয়। ত্রাণ নিয়ে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। আমাদের সক্ষমতা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্ষমতা আছে। এই সক্ষমতা দিয়ে আমাদের বর্তমান পরিস্থিতি উত্তোরণ করবো ইনশাআল্লাহ।
সোমবার দিনাজপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত করোনা বিষয়ক সাধারণ সচেতনতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ কথাগুলো বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান এস.এইচ.এম মাগ্ফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস.এম. খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা প্রমুখ।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ৮নং শংকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ক খ ম আলাওল হাদী। আলোচনা সভা শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি কর্মহীন মানুষের মাঝে বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More




Comments are Closed