শ্রীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তান খুনের মূল হোতা গ্রেপ্তার
মাছুদ পারভেজ গাজীপুর, প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার আবদার এলাকায় মা ও তিন সন্তানকে গলাকেটে হত্যার ঘটনার মূল হোতা মো. পারভেজকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগ্রেশন (পিবিআই)।
রোববার *২৬ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর পিবিআই’র পরিদর্শক মো. হাফিজুর রহমান।
গ্রেপ্তার হওয়া পারভেজ স্থানীয় আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। পারভেজ ছাড়াও ওই হত্যাকান্ডে আরও বেশ কয়েকজন অংশ নিয়েছিলেন। পারভেজের নামে শ্রীপুর থানায় আগেও খুন ও ধর্ষণের মামলা রয়েছে।
পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, রোববার মধ্যরাতে পারভেজকে আবদার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করে। এসময় পারভেজের ঘর থেকে তার দেখানো মতে নিহতদের রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেয়া অবস্থায় লুন্ঠিত দুইটি মোবাইল ফোন এবং একটি পায়জামার ভেতরে রাখা স্বর্ণের তিনটি গলার চেইন, কানের দুল, আংটি ও নাকফুল উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, গত ২২ এপ্রিল বুধবার রাতে আবদার এলাকায় নিজ বাড়িতে খুন হন মালয়েশিয়া প্রবাসী রেজওয়ান হোসেন কাজলের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে।
এ ব্যাপারে পরদিন কাজলের বাবা বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More




Comments are Closed