কাঁচাবাজার ফাঁকা স্থানে সরিয়ে নিতে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতে মূল হাট-বাজারের চৌহদ্দি (পেরিফেরি) থেকে কাঁচাবাজার, মাছবাজার, শাক-সবজির বাজার নিকটবর্তী সরকারি খাস বা অন্য কোনো সুবিধাজনক স্থানে আপদকালীন সময়ের জন্য স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
রোববার (২৬ এপ্রিল) দেশের সব জেলার জেলা প্রশাসককে এ নির্দেশনা পাঠিয়েছ মন্ত্রণালয়। রোববার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, স্থানান্তরিত হাট ও বাজারের ক্রেতা ও বিক্রেতার সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা গ্রহণ করবে।
ওই নির্দেশনায় আরও বলা হয়, করোনাভাইরাসজনিত কারণে হাট ও বাজারে ব্যাপক জনসমাবেশ/উপস্থিতি সামাজিক দূরত্ব বজায় থাকার পরিপন্থী। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে, বিশেষ করে কাঁচাবাজার, মাছ বাজার, শাকসবজির বাজারসমূহ মূল বাজার/তোহা বাজারের চৌহদ্দি থেকে নিকটবর্তী সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজন হওয়াতে ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী-এর নির্দেশে আজ এ ব্যবস্থা গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়।
উল্লেখ্য, হাট ও বাজারসমূহের মালিকানা ভূমি মন্ত্রণালয়ের এবং এগুলো ‘The Hats and Bazars (Establishment and Acquisition) Ordinance, 1959’-এর অধীনে পরিচালিত হয়ে আসছে। আর জেলায় নতুন হাট ও বাজার স্থাপন এবং বিলুপ্তির বিষয়টি জেলা কালেক্টরের (জেলা প্রশাসক) অন্যতম কাজ।
এসব ক্ষেত্রে নতুন হাট বাজার সৃষ্টি আবশ্যক হলে কালেক্টর সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেন। বিশেষ ক্ষেত্রে কিছু সৃষ্ট হাট ও বাজারের ব্যবস্থাপনা বর্তমানে স্থানীয় সরকার বিভাগকেও দেওয়া হয়েছে।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed