Main Menu

কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কানুকে প্রত্যাহার

বৈশাখী নিউজ ডেস্ক: নানা বিতর্কিত কর্মকান্ডের প্রেক্ষিতে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানুকে প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) তাকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ লুৎফুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রজিউল্লাহ খানকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।

গত বছরের অক্টোবরে কম্পোনীগঞ্জ থানায় যোগ দেন সজল কানু। এরআগে তিনি সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের মাদক বিরোধী সেলের ওসি’র দায়িত্বে ছিলেন।

কোম্পনীগঞ্জে যোগ দেওয়ার পর থেকে ওসি সজল কানুর বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকান্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সম্প্রতি একাধিক গণমাধ্যমেও উঠে আসে তার বিতর্কিত ভূমিকার কথা।

Share





Related News

Comments are Closed