সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৭৯ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে আজ রোববার পর্যন্ত ৭৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় রয়েছেন সর্বোচ্চ ৪৭ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ ১৪ জন। এছাড়া, সিলেটে ১৩ জন এবং মৌলভীবাজারে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সূত্রে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের মধ্যে ডাক্তার, ম্যাজিস্ট্রেট এবং স্বাস্থ্য কর্মীরাও রয়েছেন।
সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে বর্তমানে সিলেট ও সুনামগঞ্জে ১১ জন করে এবং হবিগঞ্জের ২৪ জন হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন। এ বিভাগে বর্তমানে ৮৫৯৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed