সুনামগঞ্জে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট এবং আগাম বন্যার আশঙ্কায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে সুনামগঞ্জ পৌর ছাত্রলীগ।
শনিবার (২৫ এপ্রিল) সকালে পৌরসভার কালিপুর এলাকা কৃষকের ধান কেটে দেন ছাত্রলীগ নেতৃবৃন্দরা। এসময় শ্রমিক সংকটের মধ্যে ধান কেটে দেওয়ায় পৌর ছাত্রলীগকে ধন্যবাদ জানান ওই কৃষক।
এ ব্যাপারে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষর রায় বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় আমরা হাওরে ধান কেটেছি। করোনাভাইরাসের কারণে সৃষ্ট শ্রমিক সংকটের কারণে আমাদের মূল লক্ষ্য বন্যার আগে ধানগুলো কৃষকের ঘরে তুলে দেয়া এবং ছাত্রলীগ সবসময় মানুষের পাশে রয়েছে।
ধান কাটায় অংশগ্রহণ করেন, সুনামগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ইকবাল মাহমুদ শাহরিয়ার, সহসভাপতি মৃণাল শ্যাম, দেবব্রত দাস, তন্ময় তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জয় তালুকদার, রুহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুদীপ কান্তি দাস, প্রচার সম্পাদক প্রান্ত কর ও ছাত্রলীগ নেতা টিপু তালুকদার ও সৈকত কর প্রমুখ।
Related News
ছাতকে সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পৌরসভার ইজারা নেওয়া টোল আদায় করতে না পেরে বিপুলRead More
সুনামগঞ্জের হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি: এক ফসলি বোরো ফসলের দেশ হাওর জনপদ সুনামগঞ্জ। বৈশাখে বিস্তীর্ণ হাওরে বছরের একমাত্রRead More



Comments are Closed