৫০০ শ্রমিকের খাবার দিলেন জুড়ির ইউএনও
বৈশাখী নিউজ ডেস্ক: হাকালুকি হাওরে বোরোধান কাটায় নিয়োজিত প্রায় ৫০০ শ্রমিককে খাবার খাইয়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বণিক। ধানকাটার কাজে শ্রমিকদের উৎসাহ যোগাতে নিজের বেতনের টাকায় তিনি এ উদ্যোগ নেন।
শনিবার (২৫ এপ্রিল) হাওরের প্রায় ৫০০ শ্রমিককে খিঁচুড়ি ও ডিম দিয়ে দুপুরের খাবার দিয়েছেন জুড়ী উপজেলা ইউএনও অসীম চন্দ্র বণিক। এসময় রাস্তার দুই পাশে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে-বসে খাবার খান শ্রমিকরা।
শ্রমিকরা জানিয়েছেন, এটা এক নতুন ইতিহাস। কৃষকরা কিছুটা সুবিধা পেলেও শ্রমিকরা মজুরি ছাড়া কিছুই পায় না। ইউএনও স্যার আমাদের খাওয়ালেন, যা এর আগে কেউ করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক বলেন, মূলত ধানকাটার কাজে শ্রমিকদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নিয়েছি। সরকারের পক্ষ থেকে তাদের ত্রাণও দেয়া হবে। শ্রমিকদের তালিকা তৈরি করা হচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে যেন এবারের ফসল নষ্ট না হয়। এ মাসের মধ্যেই হাওরের সব ধান কৃষকদের ঘরে উঠে যাবে বলে আশা করছি।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed