Main Menu

হবিগঞ্জে আরো ২০ করোনা রোগী শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে আরও নতুন ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী সনাক্ত হয়েছে ৪৬ জন। জেলায় হু হু করে করোনা রোগী বাড়ার কারণে জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নতুন ২০ রোগী পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. কেএম মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ঢাকায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়েছে। সেখানে নতুন করে ২০ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক, একজন সেবিকা (নার্স) ও নয়জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।এছাড়া বাকিদের মধ্যে অধিকাংশই শহর ও সদর উপজেলার বাসিন্দা।

দের মধ্যে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হবিগঞ্জ সার্কিট হাউজে আইসোলেশনে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আর বাকিদের নিজ নিজ বাসায় সেলফ আইসোলেশনে রাখা হবে বলেও জানান ডিসি।

জেলা প্রশাসক আরও জানান, যেহেতু হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ও সেবিকাসহ ১১ স্বাস্থ্যকর্মীর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে সেহেতু আগামী তিনদিন এই হাসপাতালে সীমিত আকারে সেবা কার্যক্রম পরিচালনা করা হবে এবং উক্ত হাসপাতালে জীবাণুমুক্ত কার্যক্রম চালানো হবে।

প্রসঙ্গত, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে মঙ্গলবার আইইডিসিআর এ ৪৮ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে শনিবার বিকালে ২০ জনের রিপোর্ট পজেটিভ আসে। তাদের ১৫ জন পুরুষ ও পাঁচজন নারী।

Share





Related News

Comments are Closed