ভারত থেকে ফিরলেন আরও ১৬৬ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চম দফায় ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হলো। দেশটির চেন্নাই থেকে ৫ শিশুসহ আরও ১৬৬ বাংলাদেশি দেশে ফিরেছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ওই ১৬৬ বাংলাদেশি শরীরে করোনা ভাইরাস নেই- এমন ছাড়পত্র পাওয়ার পরই ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে নিয়ে আসে।
« যুক্তরাজ্যে করোনায় যুবদল নেতার মৃত্যু (Previous News)
(Next News) হবিগঞ্জে আরো ২০ করোনা রোগী শনাক্ত »
Related News
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More



Comments are Closed