Main Menu

জিসাস চেয়ারম্যান আবুল হাসেম রানা আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হাসেম রানা (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

মস্তিষ্কের রক্তক্ষরণে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২ টায় কুমিল্লা সেনানিবাস সংলগ্ন জাফরাবাদ এলাকায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, স্ত্রী নাহিদ গুলবাগ, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন আবুল হাসেম রানা।

আবুল হাসেম রানার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Share





Related News

Comments are Closed