চীনের প্রথম মঙ্গল মিশনের নাম তিয়ানওয়েন-১
প্রযুক্তি ডেস্ক: চীনের মহাকাশ দিবস শুক্রবারে দেশটির জাতীয় মহাকাশ কর্তৃপক্ষ (সিএনএসএ) জানিয়েছে যে তাদের প্রথম মঙ্গল অনুসন্ধান মিশনের নাম তিয়ানওয়েন-১ রাখা হয়েছে।
‘তিয়ানওয়েন’ নামটি এসেছে এক দীর্ঘ কবিতার শিরোনাম থেকে, যার অর্থ স্বর্গের প্রতি প্রশ্ন। প্রাচীন চীনের অন্যতম শ্রেষ্ঠ কবি কো ইউয়ান (প্রায় ৩৪০-২৭৮ খ্রিষ্টপূর্বাব্দ) এটি লিখেছেন।
তিয়ানওয়েন কবিতায় কো ইউয়ান আকাশ, নক্ষত্র, প্রাকৃতিক ঘটনা, মিথ এবং বাস্তব জগতকে জড়িয়ে শ্লোকে একাধিক প্রশ্ন উত্থাপন করেছিলেন। সেই সাথে সত্য অনুসন্ধানে কিছু সনাতন ধারণা এবং চেতনা সম্পর্কে তার সন্দেহ দেখান।
সিএনএসএ জানিয়েছে, ভবিষ্যতে চীনের সব গ্রহ অনুসন্ধান মিশন তিয়ানওয়েন সিরিজের নামে করা হবে। যা সত্য ও বিজ্ঞানকে অনুসরণ এবং প্রকৃতি ও মহাবিশ্বকে অনুসন্ধানে চীনা জাতির অধ্যবসায়ের ইঙ্গিত দেয়।
সিএনএসএ চীনের গ্রহ অনুসন্ধান মিশনের লোগোও উন্মোচন করে। এর সি বর্ণটি চীন, আন্তর্জাতিক সহযোগিতা এবং মহাশূন্যে প্রবেশের সক্ষমতা বুঝায়।
চীন ২০২০ সালে মঙ্গল গ্রহে অনুসন্ধান শুরু করার পরিকল্পনা করেছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed