ছাতকে আকিজ ফ্যাক্টরীর গার্ড করোনায় আক্রান্ত
বৈশাখী ন্জি ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতকস্থ আকিজ ফ্যাক্টরীর একজন সিকিউরিটি গার্ডের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ প্রেক্ষিতে ফ্যাক্টরীটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন ইউএনও গোলাম কবির।
ইউএনও জানান, কিভাবে ওই শ্রমিক করোনায় আক্রান্ত হলেন তা নিশ্চিত হওয়া যায়নি। ফ্যাক্টরীতে আসা ট্রাক ড্রাইভার ও শ্রমিকদের মাধ্যমে তিনি আক্রান্ত হলেন কি না তা জানার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, করোনা আক্রান্ত হবার পর ফ্যাক্টরীর আশ-পাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। ফ্যাক্টরীটি বন্ধ রাখতেও বলা হয়েছে সংশ্লিষ্টদের।
ওই গার্ড ফ্যাক্টরীর ভেতরেই অবস্থান করতেন-জানিয়ে ইউএনও বলেন, তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন কেন্দ্রে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গতকাল বুধবার সিলেট বিভাগের যে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে ওই সিকিউরিটি গার্ডও রয়েছেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed