Main Menu

জগন্নাথপুরে না’গঞ্জ ফেরত যুবক করোনায় আক্রান্ত

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রথমবারের মতো নারায়ণগঞ্জ ফেরত এক তরুণের করোনাভাইরাস শনাক্ত হবার পর ওই এলাকার দেড় শতাধিক বাড়ি লকডাউন করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান, করোনা পজেটিভে আ্ক্রান্ত ১৮ বছর বয়সী এক তরুণ গত ১৭ এপ্রিল নারায়নগঞ্জ থেকে পরিবারের ১৩ সদস্য নিয়ে জগন্নাথপুর উপজেলার নিজ গ্রামে এসেছিলেন। খবর পেয়ে ১৯ এপ্রিল বাড়ি থেকে আমরা তাদের নমুনা সংগ্রহ করি। বৃহস্পতিবার প্রতিবেদন প্রাপ্তির পর ওই তরুণ করোনা পজিটিভ বলে নিশ্চিত হই। তিনি জানান, তাকে চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত জানান, করোনা পজিটিভ সনাক্তের খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে এলাকার লোকজনকে বুঝিয়ে দুই গ্রামের ১৫০ বাড়ি লকডাউন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed