চীন থেকে ১০ হাজার মাস্ক পেল বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির প্রচেষ্টাকে জোরদার করতে দলটিকে ১০ হাজার মাস্ক দিয়েছে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিসিপি)।
বিএনপির একটি প্রতিনিধিদল বুধবার ঢাকার চীনা দূতাবাস থেকে উচ্চমানের এসব মাস্ক গ্রহণ করেন বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে জানিয়েছেন।
শায়রুল বলেন, এ সংকটের সময়ে মাস্কগুলো পাঠানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনা প্রেসিডেন্ট সি চিনপিং এবং সিসিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
« দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৭ জেলায় শনাক্ত ১৩ জন (Previous News)
(Next News) সিলেটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ১৩ জন আক্রান্ত »
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed