ইন্টারনেটে ধীরগতি থাকবে ১২ দিন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের কাজের জন্য গতকাল সোমবার থেকে ১২ দিন ইন্টারনেটের গতি কম থাকবে। কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে সাবমেরিন ক্যাবলের টার্মিনেটেড রিপিটার প্রতিস্থাপনের কাজ ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে।
এ সময় ইন্টারনেটের গতি কম হবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
তবে ওই সময় কুয়াকাটায় অবস্থিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটরের সার্কিটগুলো চালু থাকবে বলে খুব একটা অসুবিধা পোহাতে হবে না বলেও জানায় প্রতিষ্ঠানটি।
ইন্টারনেট সমস্যা এড়াতে আইজিডব্লিউ ও আইআইজি এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধও করা হয়েছে।
কাজ শেষে ইন্টারনেট গতি আগের অবস্থায় ফিরে আসবে বলেও জানায় বিএসসিসিএল।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed