Main Menu

লকডাউনে বিয়ে করতে আসায় বরকে জরিমানা

Manual1 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ জুড়ীতে লক ডাউন অমান্য করে বিয়ে করতে আসেন বর। খবর পেয়ে রবিবার দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অভিযান পরিচালনা করে বরকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক।

Manual3 Ad Code

জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া গ্রামের বাসিন্দা ফুল মিয়ার পুত্র জসিম মিয়া লকডাউন অমান্য করে বিয়ে করতে আসেন জুড়ীর বাহাদুরপুর গ্রামে। এ সময় সেখানে জনসমাগমের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ে বাড়ীতে গিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় বর’কে ৫ হাজার টাকা জরিমানা করেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code