Main Menu

জুড়িতে হিজড়াদের খাদ্যসামগ্রী দিলেন ইউএনও

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাস পরিস্থিতিতে মৌলভীবাজারের জুড়ীতে অন্যান্যদের মতো হিজড়াদের জীবনযাত্রাও থমকে গেছে। সরকারি নির্দেশনায় যানবাহনসহ সকল হোটেল বন্ধ রয়েছে। ফলে বেকায়দায় পড়েছেন হিজড়ারা। কারণ যানবাহন, হোটেল ও পথচারীদের কাছ থেকে চাঁদা নিয়ে তারা জীবন চালাতেন। হিজড়ারা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বিষয়টি সম্পর্কে অবহিত হলে মৌলভীবাজারের জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে খাদ্য সামগ্রী দিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকালে তাদেরকে উপজেলার জায়ফরনগর ইউনিয়ন প্রাঙ্গণে খাবার সামগ্রী ১০ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।

Manual2 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।

এসময় খাদ্য সামগ্রী নিতে আসা বাচ্চু জানান, আমাদের বাসায় খাবার নেই। আমরা ইউএনও স্যাররে দিনে কইছি (বলছি)। কিন্তু উনি খাবার নিয়ে আসবেন বিশ্বাস করতে পারিনি। আমাদেরকে খাদ্য দেওয়ায় আমরা ইউএনও স্যারকে ধন্যবাদ দিয়েছি।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দ থেকে কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি। পাশাপাশি জুড়ীতে বসবাসকারী অবহেলিত তৃতীয় লিঙ্গদের সহায়তা প্রদান করা হয়েছে। বেদে সম্প্রদায়ের মধ্যেও খাবার পৌঁছে দেব।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code